
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদার গাজোল ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে শনিবার বেলা ২টা নাগাদ বিস্কুট ও জলের বোতল বিতরণ কর্মসূচি করেন।গাজোল কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে গাজোল শ্যামনগর ১২ নং জাতীয় সড়ক এলাকায় হিমঘর রয়েছে সেখানে বহু কৃষকের আলুর বিভিন্ন যানবাহন জাতীয় সড়কের ধারে লাইন ধরে দাড়িয়ে রয়েছে, হিমঘরে প্রবেশ করার জন্য।আর সেই বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে প্রায় একাধিক জলের বোতল ও বিস্কুট বিতরণ কর্মসূচি করেন।গাজোল কৃষি দপ্তর জানিয়েছেন এ বছর নয় প্রতি বছরই আলু স্টোরে যে সকল কৃষকদের আলু গাড়ি স্টোরে প্রবেশ করেন তাদের মধ্য বিস্কুট ও জলের বোতল দিয়ে তাদেরকে পিপাসা মিটানোর জন্য এমনই কর্মসূচি উদ্যোগে নেওয়া হয়েছে।












Leave a Reply