বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে পথ দুর্ঘটনায় মৃত তিন বন্ধু।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে পথ দুর্ঘটনায় মৃত তিন বন্ধু। ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই সকাল আনুমানিক সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। মৃত যুবকদের নাম সাবির আলম ২৪, রমজান শেখ ১৯ও সাদিকাতুল ইসলাম ২০। তারা তিনজনেই মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুন পুরের বাসিন্দা। ওই যুবকদের পরিবার সূত্রে খবর, সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে। সেই সূত্রেই সে কেরলে কাজে গিয়েছিল। গত তিনদিন আগে সে ট্রেনে চাপে বাড়ি ফেরার জন্য। রমজান এবং সাদিকাতুল সাবিরকে ফরাক্কা স্টেশন থেকে আনতেই বাইক নিয়ে গিয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনা গ্রস্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *