
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল শনিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ছোট নাগরা এলাকায় মাওবাদী বিরোধী অভিযান চালানোর সময় কর্তব্যরত অবস্থায় সুনীল কুমার মণ্ডল এক জওয়ানের মৃত্যু হয়।
জানা গেছে, একটি আইইডি বিস্ফোরণে ঐ জওয়ানের মৃত্যু হয়। মৃত জওয়ান নাম সুনীল মন্ডল CRPF-এর ১৯৩নং ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। CRPF তার সাহসী সৈনিককে তার অদম্য সাহস, বীরত্ব এবং মাতৃভূমির প্রতি নিষ্ঠার জন্য স্যালুট জানায়।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে মৃত জওয়ান সুনীল মন্ডলের বসতবাড়িতে আজ রবিবার তার মৃতদেহ নিয়ে আসবে CRPF। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পরিবার এবং গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।












Leave a Reply