কোলাঘাটে বসন্ত বাহার অনুষ্ঠান,শুরু হয়েছে ২১শে মার্চ,চলবে ২৮শে মার্চ পর্যন্ত ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত ২১ মার্চ থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট হাইস্কুল মাঠে শুরু হয়েছে “বসন্ত বাহার” অনুষ্ঠান। চলবে ২৪মার্চ পর্যন্ত। আয়োজনে কোলাঘাট মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠান। অংশ নিয়েছে এলাকার প্রায় পঞ্চাশ টি সাংস্কৃতিক সংগঠন থেকে ক্লাব, সংস্থা ও বিভিন্ন বিদ্যালয়। বসন্ত উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা কোলাঘাট রাজপথ পরিক্রমা করে। গানে কবিতায় নৃত্য মিলিয়ে প্রায় দেড় সহস্রাধিক বিভিন্ন বয়সের শিল্পীরা এই শোভাযাত্রায় চলমান অনুষ্ঠানে অংশ নেন কোলাঘাটের এবার বসন্ত উৎসবে নাগরিক সম্বর্ধনা জানানো হয় এক বৈদ্যুতিন মাধ্যমে বড় মাপের গানের আসরে সাড়া জাগানো কাঁথির বালক সংগীত শিল্পী অতনু মিশ্র, কোলাঘাটের বালক শিল্পী অনীক জানা এবং জাতীয় ক্রিকেট দলের সদস্য সহকারী বোলিং কোচ দয়ানন্দ গরানিকে।
উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। প্রত্যেক দিন সন্ধ্যায় বিভিন্ন সংস্থার বর্ণময় নৃত্য, সংগীত, কবিতা অনুষ্ঠানের সাথে অংশ নিচ্ছেন এই সময়ের খ্যাতনামা সংগীত শিল্পীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *