বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই এলাকায় পাকা সেতুর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের।

নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর:- বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই এলাকায় পাকা সেতুর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ছাতিনতৈড় এ এদিন ঐ এলাকার বাসিন্দা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ব্রীজের দাবিতে বিক্ষোভ দেখান। বিধানসভা নির্বাচনের আগে পাকা সেতু না তৈরি হলে, ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ, ছাতিনতৈড় ও ঝাউবাড়ি মধ্যবর্তী রাস্তায় খাঁড়ি থাকায়, বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। পুরোনো সাঁকোতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। এলাকার পঞ্চায়েত ও বিধায়ক কে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাদের অভিযোগ, ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও, ভোট পরবর্তী সময়ে কেউ খোঁজ নেন না।তাই ভোটের আগে পাকা ব্রীজের দাবিতে এদিন সরব হন এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *