
মালদা, নিজস্ব সংবাদদাতা:- টেকনিক্যাল সমস্যার কারণে অ্যাডমিট কার্ড পাননি গনিখান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনলজির ৩৭ জন পড়ুয়া। অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার বলার পরেও সমস্যার সমাধান না হওয়ায় পরীক্ষায় বসতে পারবেন না তাঁরা। বাধ্য হয়ে সোমবার জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ওই পড়ুয়ারা।
এক পড়ুয়া ……. জানান, কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে, টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের অ্যাডমিট কার্ড বেরোচ্ছে না। এতে আমাদের কোন দোষ নেই। কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমাদের এই সমস্যায় পড়তে হয়েছে। আগামীকাল থেকে আমাদের পরীক্ষা। অ্যাডমিট কার্ড হাতে না পেলে আমাদের একটা বছর নষ্ট হবে। বাধ্য হয়ে আমরা জেলাশাসকের হস্তক্ষেপের দাবিতে প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান করছি।












Leave a Reply