
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-তুফানগঞ্জ :বিদ্যুতের কমার্শিয়াল মিটারের দাবিতে সোমবার দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তরফে অবস্থান বিক্ষোভ হল বিদ্যুৎ দপ্তরের সামনে। এদিন সংগঠনের সদস্যরা তুফানগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের থানা মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু করে মেইন রোড হয়ে তুফানগঞ্জ বিদ্যুৎ দপ্তরের সামনে এসে কিছুক্ষণ বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন সংগঠনের ১ নম্বর ব্লক সম্পাদক দীপকচন্দ্র বর্মন সহ অন্যান্য রা। দীপকবাবু বলেন, স্টেশন ম্যানেজারকে ২৫ মে মধ্যে কমার্শিয়াল মিটার দেওয়ার আবেদন জানানো হয়েছিল। সেই সমস্যার সমাধান না হওয়ায় আজকের কর্মসূচি।












Leave a Reply