
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-গতকাল গভীর রাতে কোচবিহার কলেজের ভূগোল বিভাগের ল্যাবরেটরীতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। রাত ১০.৩০ নাগাদ ওই ল্যাবের জানালা থেকে স্থানীয়রা ধোঁয়া বেরতে দেখেন। ঘটনার কিছু পরে ওই ধোঁয়া অগ্নিকাণ্ডের আকার নেয়।
এদিকে এই ঘটনার কথা স্থানীয়রা কলেজ প্রশাসনকে জানালে তারা তৎক্ষণাৎ দমকল এবং পুলিশের খবর দিলে সেখানে তড়িঘড়ি উপস্থিত হয় দমকলের বিশেষ বাহিনী পড়ে তারা গিয়ে প্রায় ঘন্টাখানেক এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।












Leave a Reply