
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিকেলে ফালাকাটা গ্রামীন ব্লক যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জটেশ্বরে অনুষ্ঠিত হল প্রস্তুতি মিছিল। এদিনের ওই মিছিলে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূলের সভাপতি সমীর ঘোষ, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস,ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তাপস বর্মন, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জবেদুল আলম সহ একাধিক তৃণমূল কর্মী-সমর্থক। এদিন মিছিলটি জটেশ্বরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। মিছিল শেষে জটেশ্বর ট্রাফিক মোড়ে সংলগ্ন এলাকায় পথসভা করা হয় ।












Leave a Reply