
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দল বদলের হিড়িক অব্যাহত ফালাকাটায়। রবিবার ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/২২ পার্টের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। আর সেই কর্মসূচিতেই ১৬টি পরিবার বিজেপি ও আরএসপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূলের। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস। সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, ধনিরামপুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিপদ রায় সহ অন্যান্য নেতৃত্বরা।












Leave a Reply