এক নাবালক সহ ব্রাউন সুগার পাচারের অভিযোগে দুই জনকে আটক করল ফালাকাটা থানার পুলিশ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- এক নাবালক সহ ব্রাউন সুগার পাচারের অভিযোগে দুই জনকে আটক করল ফালাকাটা থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে ফালাকাটার সাতপুখুরি বানিয়াপাড়ায় অভিযান চালায় ফালাকাটা থানার পুলিশ। সেখানে এক নাবালক সহ ব্রাউন সুগার পাচারে অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১১৫২ নিষিদ্ধ ঘুমের ক্যাপসুল, ২৬ টি কাফ সিরাপের বোতল ও ৪৫ গ্রাম ব্রাউন সুগার। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *