সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে ইডি দপ্তরে অভিযোগ করলেন এক বিজেপি কর্মী ।

নিজস্ব সংবাদদাতা হাওড়া: – সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে অভিযোগ উঠল। ঘুরপথে মেয়ের নামে একাধিক জায়গায় জমি কেনার অভিযোগে কলকাতার ইডি দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী সূত্রে জানা গেছে, বিধায়িকা প্রিয়া পাল তাঁর মেয়ের নামে বিভিন্ন জায়গায় একাধিক জমি ও সম্পত্তি রয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আয়ের সঙ্গে এই সম্পত্তির সামঞ্জস্য কোথায়, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি হল, তার উৎস বা কী, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে ইডির কাছে।
অভিযোগকারীর আরও দাবি, এই বিষয়ে তিনি এর আগেও সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ নিষ্ক্রিয় থাকায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি কলকাতার সল্টলেকে অবস্থিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দপ্তরে অভিযোগ জমা দিয়েছেন। তিনি চাইছেন কেন্দ্রীয় সংস্থা এই সম্পত্তির উৎসের তদন্ত করুক।

এই ঘটনাকে কেন্দ্র করে সাঁকরাইল এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনায় সরব হলেও শাসক দলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে, এই বিষয়ে সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখা বিষয় ইডি দপ্তর অভিযোগটি গ্রহণ করে এর ভিত্তিতে কোনও তদন্ত শুরু করে কিনা সেই আশায় প্রতীক্ষায় অভিযোগকারী, এই ঘটনা কে কেন্দ্র করে সাঁকরাইল এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *