
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ও এলাকার দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস। আগামীকাল, ২২ জুলাই মঙ্গলবার, মুর্শিদাবাদের ধুলিয়ান ডাকবাংলো পাতা মার্কেট প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠান। বিকেল ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি রাখতে চলেছেন জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী।
অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছে। শেষ পর্যায়ে রয়েছে প্যান্ডেল তৈরির কাজ, সাজসজ্জা, ও মঞ্চ নির্মাণ। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব, যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেস একযোগে কর্মসূচি সফল করতে নিযুক্ত।
এই উপলক্ষ্যে সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সফিকুল আলম বলেন –
> “গঙ্গা ভাঙনে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের এলাকার বহু পরিবার। রাজ্যের নীরবতা দুর্ভাগ্যজনক। কংগ্রেসের দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের আজকের ত্রাণ শুধু সহানুভূতির নিদর্শন নয়, এটি ভবিষ্যতের জন্য এক রাজনৈতিক বার্তাও।”
ত্রাণ সামগ্রীর মধ্যে থাকছে প্রয়োজনীয় কিছু সামগ্রী। প্রাথমিকভাবে কয়েকশো পরিবারের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হবে বলে ব্লক কংগ্রেস সূত্রে জানা গেছে।












Leave a Reply