
সামশেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা :- গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়াল সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস। মঙ্গলবার সামশেরগঞ্জের ডাকবাংলা পাতা মার্কেট চত্বরে আয়োজিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রায় ৭০০টি পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়।
এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও জননেতা অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা কমিটির সভানেত্রী ও এআইসিসি সদস্য মৌসুমী বেগম, মহকুমা কংগ্রেস সভাপতি আলফজুদ্দিন, ব্লক কংগ্রেস সভাপতি সফিকুল ইসলাম, প্রাক্তন ব্লক সভাপতি ইমাম সেখ, INTUC ব্লক সভাপতি নাসিম আখতার, এসসি-এসটি সেলের নেতা ইন্দ্রজিৎ দাস, মোস্তাফিজুর রহমান সহ ব্লকের সমস্ত নেতৃত্ব।
ত্রিপল পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে দেখা যায় স্বস্তির হাসি। তাঁরা জানান, এই সাহায্য তাঁদের জীবনযুদ্ধে কিছুটা ভরসা এনে দিল।
জননেতা অধীর চৌধুরী বলেন, “এই দুর্দিনে কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে ও থাকবে। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে, এবং রাজনৈতিক সহানুভূতির বাইরেও একটি সামাজিক বার্তা পৌঁছে দিয়েছে।












Leave a Reply