ত্রিপল খাটিয়ে বিক্ষোভে পুলিশের বাধা, থানা চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি।

নিজস্ব সংবাদদাতা, মালদা—চাঁচল থানায় টানা ২০ ঘন্টা ধরে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর অবস্থান-বিক্ষোভকে ঘিরে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। শনিবার সকাল থেকে প্রায় ১১টা নাগাদ ধুন্ধুমার পরিস্থিতি হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়াল চাঁচল থানা চত্বরে । জানা গেছে, এক গন্ডগোলের ঘটনায় চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা সহ বেশ কয়েকজনকে চাঁচল থানার পুলিশ গ্রেপ্তার করে। সাংসদের দাবী পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা সকলেই নির্দোষ। গন্ডগোলের ঘটনায় মূল অভিযক্ত এক প্রাক্তন যুব তৃণমূল নেতা। অথচ পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করেনি। তাই গ্রেপ্তার করা নির্দোষ বিজেপি কর্মীদের মুক্তি দেওয়া সহ প্রাক্তন যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবীতে শুক্রবার বিকাল থেকে’ দলীয় কর্মীদের নিয়ে চাঁচল থানায় অবস্থান বিক্ষোভে বসেন উত্তর মালদার ‘বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেই আন্দোলন শনিবার ২০ ঘন্টার পরেও জারি রয়েছে। এরমধ্যেই শনিবার বেলা ১১টা নাগাদ আন্দোলনকারীরা চাঁচল থানা চত্বরে ত্রিপল খাটিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। আর এই বাধাদানকে কেন্দ্র করেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *