
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: টানা কয়েক ঘণ্টা ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে গড়বেতা গ্রামীণ হাসপাতাল চত্বর। জল ঢুকে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরেও। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী থেকে শুরু করে তাঁদের পরিবার-পরিজন পর্যন্ত।
রবিবার দুপুর থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের পর দেখা যায়, হাসপাতাল প্রাঙ্গণে হাঁটুর সমান জল জমে গেছে। সেই জল ঠেলে চিকিৎসা করাতে বা দেখতে যেতে হচ্ছে মানুষকে। ভেতরে ওয়ার্ডের মেঝেতেও জল ঢুকে পড়ায় রোগীদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রোগীর পরিজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের নিকাশি ব্যবস্থা অচল থাকায় বৃষ্টির জল বেরোতে না পেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
জানা গিয়েছে, গত দু’দিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ভারী বৃষ্টিপাত চলছে। রবিবার বিকেলে কয়েক ঘণ্টার টানা বর্ষণে অবস্থা আরও জটিল হয়ে পড়ে।












Leave a Reply