
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ইংরেজি নতুন বছর ২০২৬ সালের প্রথম দিনে, বালুরঘাটে দিশারী ক্লাব এন্ড লাইব্রেরী কল্পতরু উৎসবের অঙ্গ হিসেবে নরনারায়ণ সেবা এবং শীতবস্ত্র প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে। ক্লাব প্রাঙ্গনে প্রায় ১৭৫ জনকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। খাবারের তালিকায় ছিল ভাত, মটর-করলা ডাল, বাঁধাকপি, ফুলকপি-পনিরের তরকারি, চাটনি ও মিষ্টি।
ক্লাবের এই আয়োজনে পাড়ার মানুষেরাও অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকার বরিষ্ঠ নাগরিক বাবলু গাঙ্গুলী এই কর্মসূচীতে উপস্থিত থেকে বিশেষভাবে সহযোগিতা করেন। খাওয়া-দাওয়ার পর দুঃস্থদের শীতবস্ত্র হিসেবে কম্বল ও শাড়ি তুলে দেওয়া হয়।
ক্লাবের সভাপতি শিলাজিৎ চৌধুরী ও সম্পাদক কৌশিক চক্রবর্তী জানান, প্রতি বছরই তারা এই উদ্যোগ নিয়ে থাকেন। নতুন বছরের প্রথম দিন কল্পতরু উৎসবের অঙ্গ হিসেবে এইভাবে পালন করতে তাদের ভালো লাগে। আগামীতেও তারা তা বজায় রাখবেন।
এই অনুষ্ঠানটি দিশারী ক্লাব এন্ড লাইব্রেরীর সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। ক্লাবের এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে একতা ও সহযোগিতার মনোভাব গড়ে উঠেছে।












Leave a Reply