তপনের গুড়াইল এলাকায় ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত ৮ নম্বর গুড়াইল অঞ্চলের সোয়াইর মাঠে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটে আজ,রবি বার, ইংরেজি ০১/০২/২০২৬ তারিখে।আজ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাটে জেলা হাসপালে পাঠায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম দীপক হেমব্রম বলে জানা যায় । তাঁর স্ত্রীর নাম লিপি মুর্মু। দীপক হেমব্রমের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত ১১ নম্বর গোফানগর পঞ্চায়েতের ওয়ালিপাড়া জামডাঙ্গা গ্রামে। তিনি বিবাহ করেছিলেন তপন থানারই ৮ নম্বর গুড়াইল পঞ্চায়েতের ডুবাহার গ্রামে।
এদিন সকালে সোয়াইর মাঠের মাছখানায় একটি অপরিচিত ব্যক্তির দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিষয়টি তপন থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের প্রস্তুতি শুরু করে।
ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে তপন থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *