দালাল চক্র ও অসাধু ডায়গনস্টিক সেন্টারের আনাগোনার বন্ধের দাবি নিয়ে চন্দ্রকোনারোডে BMOH কে স্মারকলিপি প্রদান কংগ্রেসের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দালাল চক্র ও অসাধু ডায়গনস্টিক সেন্টারের আনাগোনার বন্ধের দাবি সহ ৬ দফা দাবি নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালের BMOH কে স্মারকলিপি প্রদান করল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। মূলত তাদের দাবিগুলি হলো অসাধু ডায়াগনিস্ট সেন্টার গুলি রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা বন্ধ করতে হবে, লাইসেন্সবিহী ডায়গনস্টিক সেন্টার গুলিকে বন্ধ করতে হবে,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে লাইসেন্স বাতিল করা সত্ত্বেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে অসাধু ব্যবসা সহ একাধিক দাবি নিয়ে এই দিন ব্লক কংগ্রেসের তরফ থেকে স্মারকলিপি প্রদান করা হয় ব্লক স্বাস্থ্য আধিকারিককে। এইদিন ব্লক কংগ্রেসের সভাপতি সুব্রত কর্মকার জানিয়েছেন তাদের এই দাবিগুলি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে এই দিন স্পষ্ট ভাবে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *