
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- ঘর থেকে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মাদকাসক্ত লোকজনই মহিলাকে খুন করতে পারে বলে অনুমান স্থানীয়দের। মহিলার রহস্যজনক মৃত্যুতে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার ইংলিশ বাজার ব্লকের মিল্কি খাসকোল এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে দয়া চৌধুরী(৪৬) নামে এক মহিলা একই একটি ঘরে একা থাকতেন। গত দু’বছর আগে তার স্বামী সুবোধ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুই মেয়ে তারা বিবাহিত। একটিমাত্র ছেলে শংকর চৌধুরী কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন।দয়া চৌধুরী রাতে ঘুমোনোর সময় মেয়েদের সঙ্গে কথাও বলেছেন ফোনে। সকাল হলেও দয়ার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। বেলা বাড়তে থাকলে স্থানীয়রা বাড়ির দরজা খুলে দেখে দয়া চৌধুরী রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছে। ধোয়া চৌধুরীর কারো সঙ্গে শত্রুতা ছিল না বলে দাবি স্থানীয়দের। তবে এলাকায় মাদকের কারবার চলছে। সম্ভবত মাদক কারবারীরা একা পেয়ে মহিলার কাছে টাকা পয়সা দাবী দাওয়া করে থাকতে পারে। না পেয়ে তাকে খুন করেছে। তবে এই মৃত্যুর সঠিক কারণ একমাত্র মহিলা তদন্তের পর জানা যাবে। ঘটনা স্থলে যায় মিলকি ফাঁড়ির পুলিশ । পুরো পুরো ঘটনার তদন্তে পুলিশ।












Leave a Reply