
মালদা, নিজস্ব সংবাদদাতা:– ৩১ নং জাতীয় সড়কের মাগুরা এলাকায় শনিবার সকালে ভয়াবহ পথদুর্ঘটনা। গাজোল থেকে সামসীমুখী একটি যাত্রীবাহী বাস মাগুরায় দাঁড়িয়ে যাত্রী তুলছিল। ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির লরি বাসটিকে সজোরে ধাক্কা মারে। প্রবল আঘাতে বাসটির একাংশ রাস্তার পাশের নয়ানজুলিতে হেলে পড়ে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বাসের পিছনের দিকে বসা কয়েকজন যাত্রী গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।












Leave a Reply