
মালদা, নিজস্ব সংবাদদাতা :- এক বাংলাদেশি তরুণ সহ ভারতীয় লরি চালককে গ্রেপ্তার করল বিএসএফ। ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের মাধ্যমে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত বাংলাদেশি তরুণের নাম মহম্মদ আলমগীর কবির (২৬)। বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার চন্দ্রিমা থানার অন্তর্গত ছোট বনগ্রাম এলাকায়। গ্রেফতার করা হয়েছে ভারতীয় লরির চালক সাজু ঘোষকেও (২৬)। পুলিশ ও বিএসএফ সূত্রে খবর, সা শুক্রবার রাতে মহদীপুর এলাকায় একটি লরিতে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালায় ওই বাংলাদেশি। তল্লাশি অভিযানে ওই বাংলাদেশি সহ ভারতীয় লরি চালককে গ্রেপ্তার করে বিএসএফ।












Leave a Reply