মালদায় মন্ত্রীর অনুষ্ঠানে স্কুলে ছুটি, বন্ধ পরীক্ষা—মোথাবাড়িতে অভিভাবকদের বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এলাকার বিধায়ক, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এর অনুষ্ঠান। আজ তাই ছুটি দিয়ে দেওয়া হল স্কুল। বন্ধ পরীক্ষা। স্কুলের মধ্যেই তারস্বরে সাউন্ড বক্স, মাইক বাজিয়ে অনুষ্ঠান। ছাত্র ছাত্রীরা ঘরে ফিরল স্কুলে ঢুকতে না ঢুকতেই। এই নিয়ে বিক্ষোভ অভিভাবকদের। নিজেরাই স্কুলে ঢুকে সেই ভিডিও তুলে সমাজ মাধ্যমে ভাইরাল করলেন। উত্তেজনা মালদার মোথাবাড়িতে। মোথাবাড়ির মেহেরাপুর গঙ্গাপ্রসাদ গ্রামের গঙ্গাপ্রসাদ হাইস্কুলের ঘটনা। যেখানে সমবায়ের একটি অনুষ্ঠানের জন্যে স্কুল নিয়ে সেখানেই প্যান্ডেল মঞ্চ করে অনুষ্ঠান করা হয়। প্রধান বক্তা ছিলেন সাবিনা ইয়াসমিন। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যদিও সাবিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলে নি। তবে এই নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *