আলুর ন্যায্য দামের দাবিতে পথ অবরোধ, স্তব্ধ ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা: আলুর ন্যায্য দাম-সহ একাধিক দাবিতে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল সারা ভারত কৃষক সভার ফালাকাটা থানা কমিটি। কর্মসূচির জেরে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কের যান চলাচল।
সংগঠন সূত্রে জানা যায়, এ দিন ফালাকাটার কৃষক বাজার মোড় থেকে একটি মিছিল বেরিয়ে কৃষক বাজার এলাকা পরিক্রমা করে। পরে ফের কৃষক বাজার মোড়ে ফিরে এসে ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।বিক্ষোভ কারীদের প্রধান দাবি, প্রতি কুইন্টাল আলুর ন্যূনতম মূল্য ১৪০০ টাকা নির্ধারণ করতে হবে। হিমঘরে আলু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের স্বার্থরক্ষায় প্রশাসনের উদ্যোগ নেওয়ার দাবিও তোলা হয়। ওই অবরোধের ফলে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *