বালুরঘাটে রামনবমীর শোভাযাত্রায় সুকান্ত মজুমদার, পাশে বিদ্যুৎ রায়।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
রামনবমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হল ধর্মীয় শোভাযাত্রা। রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন তাঁর সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। দু’জনকে পাশাপাশি হেঁটে ভক্তদের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায়।
শোভাযাত্রাটি বালুরঘাটের আর্য সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চকভবানী পর্যন্ত অগ্রসর হয়। পথে পথে ভক্তদের উপস্থিতিতে শোভাযাত্রা উৎসবের রূপ নেয়।
ধর্মীয় আবহ, স্লোগান ও অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *