ইলিশ পাতুরি।

উপকরণ :- ইলিশ মাছ – ৬ টুকরো সর্ষে বাটা – ৪ চামচ নারকেল বাটা – ২ চামচ কাঁচালঙ্কা – ৬টি কলাপাতা – ৬ টুকরো সর্ষের তেল ও লবণ

প্রণালী :- সর্ষে বাটা, নারকেল বাটা, কাঁচালঙ্কা ও লবণ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাছের টুকরোগুলো ভালোভাবে সেই মসলায় মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। কলাপাতা হালকা আগুনে গরম করে নরম করুন। প্রতিটি পাতায় মাছ রেখে সর্ষের তেল ছড়িয়ে ভালোভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন। এবার তাওয়ায় অল্প তেলে ঢেকে ১৫ মিনিট কম আঁচে রান্না করুন। চাইলে স্টিমেও করতে পারেন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *