২৪ ঘণ্টার মধ্যেই চুরির কিনারা, জটেশ্বরে গ্রেফতার এক অভিযুক্ত।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-ফালাকাটা ব্লকের জটেশ্বর বিদ্যাসাগর পল্লী এলাকার একটি মুদিখানা দোকানে চুরির ঘটনার কিনারা করল জটেশ্বর পুলিশ ফাঁড়ি। অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার পাশাপাশি এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, গত ১ জুন জটেশ্বর বিদ্যাসাগর পল্লী এলাকার একটি মুদিখানা দোকান থেকে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যায়। ঘটনার পর ওই দোকানের মালিক জটেশ্বর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। জটেশ্বর পুলিশ ফাঁড়ির এএসআই মিঠু মিয়া, এসআই দিলীপ রায় এবং তাঁদের নেতৃত্বাধীন তদন্তকারী দল দ্রুত ঘটনার তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালিয়ে অল্প সময়ের মধ্যেই চুরির ঘটনার সঙ্গে জড়িত এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পাশাপাশি চুরি হওয়া সামগ্রীও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এবিষয়ে জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *