বিশ্ব পরিবেশ দিবসে মালদায় বর্ণাঢ্য উদযাপন, পরিবেশ রক্ষার অঙ্গীকার জেলা প্রশাসনের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার ৫ই জুন সারা দেশের সাথে মালদাতেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে নজরে এল পরিবেশ সচেতনতামূলক নানান কর্মসূচি রূপায়ণের ছবি। শুক্রবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সাড়ম্বরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদন এক বর্ণময় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি, মালদা কলেজের অধ্যক্ষ ডঃ মানস কুমার বৈদ্য সহ অন্যান্যরা। সকলে মিলে চারা গাছ রোপণ, পরিবেশ রক্ষার শপথ গ্রহণের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সেই সঙ্গে দিনটি উপলক্ষে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে চারাগাছ বিতরণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের মধ্যে যে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা করা হয় সেই প্রতিযোগিতার সফল ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করে পরিবেশ রক্ষায় উৎসাহিত করেন। পরিবেশ দিবসে মালদার আমকে রক্ষা করা ও ও ভালো মানের আম জাত করা তার পাশাপাশি মালদার আম দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা এই অঙ্গীকার নেন জেলা প্রশাসন। এর পাশাপাশি মালদা শহরে দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদী দূষণ রোধ করা এবং চাতরা বিল কোন মতেই যাতে ভরাট না হয়, সেই চাত্রা বিলের মাধ্যমে মালদা শহরের সমস্ত ড্রেনের জল নিষ্কাশন করা হবে বলে জানান বিধায়ক অম্লান ভাদুরি।
অনুষ্ঠান শেষে মালদা কলেজ চত্বরে বেশ কিছু চারা গাছ রোপন করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *