
মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন মালদা পৌরসভার মৌলপুর গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে রাজ্য সরকারের উদ্যোগে চালু হলো ‘মা আহার ক্যান্টিন’। শুক্রবার দুপুর দুটো নাগাদ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করা হয়। ক্যান্টিনে মাত্র ৫ টাকার বিনিময়ে সাধারণ মানুষের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে দুই দিন মাছ, দুই দিন ডিম এবং দুই দিন শাকসবজি দিয়ে মোট ছয় দিন খাবার পরিবেশন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপাল চন্দ্র সাহা, কাউন্সিলর বাসন্তী রায়, শত্রুঘ্ন সিনহা বর্মা, নির্মল অধিকারী, পৌরসভার আধিকারিক স্বপন সরকার, শুভেন্দু দাস গুপ্তসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিধায়ক ও অন্যান্য অতিথিরা নিজ হাতে এলাকার দুস্থ ও পথচলতি মানুষের মধ্যে ৫ টাকার খাবার বিতরণ করেন। এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে।












Leave a Reply