
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মন্ত্রীর পদ পেতেই আনন্দ মাতলো হবিবপুর বিধানসভার জুয়েল মুর্মুর মাতৃভূমি বৈদ্যপুর অঞ্চলের, বোলডাঙ্গা গ্রামে আনন্দে মাতোয়ারা গ্রামবাসী থেকে পরিবারবর্গ।
রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রীসভায় ঠাঁই পেলেন মালদার হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করলেন সোমবার। আর এই শপথ গ্রহণের পরপরই আনন্দ উল্লাসে মাতোয়ারা হলেন হবিবপুরের বিজেপি নেতাকর্মীরা। এমনই আনন্দ উল্লাসের ছবি নজরে এল হবিবপুরের বোলডাঙ্গা গ্রামে বিধায়ক তথা প্রতি মন্ত্রী জুয়েল মূমূ গ্রামে। এদিন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু রাজ্য মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতেই দেখা গিয়েছে তার স্ত্রী প্রতিমন্ত্রী জুয়েল মামুর সাথে ভিডিও কলে কথা বলতে তার ভালো-মন্দ জানার চেষ্টা করেন তার স্ত্রী। এরপরেই দেখা যায় গ্রামে কর্মী সমর্থকরা এবং পরিবারের লোকেরা একে অপরকে মিষ্টি খাইয়ে মিষ্টিমুখ করায়। হবিবপুরের’ বিজেপি নেতাকর্মীরা একে-অপরকে গেরুয়া আবীর মাখিয়ে, বাজি পটকা ফাটিয়ে চিনিক্ত মধ্য দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। হবিবপুরের প্রত্যন্ত এলাকার এক আদিবাসী পরিবারের ছেলেকে রাজ্য মন্ত্রীসভায় জায়গা করে দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান।












Leave a Reply