জুয়েল মুর্মুর মন্ত্রীত্বে উচ্ছ্বাস, পাকুয়াহাটে বিজেপির বিজয় র‍্যালি ও উদযাপন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাজ্যের নতুন সরকার গঠন করেছে বিজেপি। রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সোমবার তাই রাজ্যের প্রথম বিজেপি সরকার গঠেনের পর ঠাঁই পেলেন মালদা জেলার আদিবাসী অধ্যুষিত হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ গ্রহণ করেন জুয়েল মুর্মু। আর এই শপথ গ্রহণের পরেই আনন্দ উল্লাসে মেতে উঠলেন হবিবপুর বিধানসভার মন্ডল ২ এর বিজেপি কর্মী সমর্থকরা। সোমবার বিকেল বেলা বিধায়ক জুয়েল মুর্মু রাজ্যের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতেই বিজেপির কর্মীরা পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে র‍্যালি বের করেন। গোটা পাকুয়াহাট পরিক্রমা করে একে অপরের লাড্ডু বিতরণ করে বাজি ফাটিয়ে, গেরুয়া আবির মাখিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপি কর্মী সমর্থকরা ঢাক ঢোল বাজিয়ে এলাকা পরিক্রমা করে । আদিবাসী গ্রাম থেকে মন্ত্রিসভায় ঠাঁই হওয়াতে খুশি সকল বিজেপি কর্মকর্তারা। এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদা সভাপতি প্রতাপ সিং, হবিবপুর ২ নং মন্ডল সভাপতি তপন মন্ডল, সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *