
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-অন্নপূর্ণা ভান্ডারে আর্থিক সহায়তা না পাওয়ায় গয়েশপুর পৌরসভায় বিক্ষোভ মহিলাদের।
এদিন পৌরসভার ভেতরে এক আধিকারিকের ঘরে ঢুকে ক্ষোভ প্রকাশ করেন পৌর অঞ্চলের বেশ কিছু মহিলারা।
তাদের অভিযোগ , অন্নপূর্ণা প্রকল্পের জন্য অফলাইন ও অনলাইনে উভয় পদ্ধতিতে আবেদন করেছিলেন। কিন্তু দির্ঘ দিন কেটে গেলেও তাদের অ্যাকাউন্টে কোন টাকা আসেনি। কেন তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হলেন, সেই প্রশ্নের উত্তর জানতে এদিন তাঁরা পৌরসভায় আসেন।
তাদের দাবি অনেকেই আর্থিক ভাবে স্বচ্ছল পরিবার, এমনকি পাকা বাড়ি ও চাকুরীজীবী পরিবারের সদস্যরা ও অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়েছেন।
অথচ প্রকৃত অর্থে যাদের এই সহায়তা প্রয়োজন, তাদের অনেকেই এখনোও বঞ্চিত।
যদিও এই বিষয়ে গয়েশপুর শহর মন্ডলের বিজেপি সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস বলেন অন্নপূর্ণা ভান্ডারে আর্থিক সহায়তা সকলেই পাবেন।
একটু ধৈর্য ধরার প্রয়োজন আছে। সরকারি কর্মীরা তাদের কাজ করছেন তাদের সহোযোগিতা করা প্রয়োজন।












Leave a Reply