নিউ কেরোলায় বেহাল রাস্তার প্রতিবাদে গ্রামবাসীদের অবরোধ।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- ঘটনাটি ঘটেছে সাঁকরাইল বিধানসভা এলাকার কোরোলা দু’নম্বর পঞ্চায়েত অন্তগত নিউ করোলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ।বেহাল রাস্তা দ্রুত মেরামতির জন্য গ্রামবাসীদের প্রতিবাদ ও পথ অবরোধ চলল। বাস স্টপেজ থেকে বাজার অপরদিকে পশ্চিম এলাকায় প্রায় এক কিলোমিটার এবং দু কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে । রাস্তার রিপেয়ারিং এর কাজ টানা ৮ মাস বন্ধ হয়ে পড়ে আছে
। খানাখন্দে ভরপুর কখনো টোটো উল্টাচ্ছে কখনো সাইকেল উল্টে যাচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে যাওয়া দুষ্কর হয়ে উঠেছে এমনই অভিযোগ অভিভাবকদের। এই রাস্তা দিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে এমনই জানালেন এলাকা বাসিন্দারা। হেঁটে যাবার উপায় নেই এমনই খানা খন্ডে ভরপুর রাস্তা। সেই নিয়ে আজ রবিবার সকাল থেকে প্রতিবাদ শুরু করে এলাকাবাসীরা। স্কুলে যেতে অসুবিধে এবং রোগীর জন্য অ্যাম্বুলেন্সেও পৌঁছাতে পারছে না এই ভগ্নপ্রায় রাস্তার উপর দিয়ে । এলাকাবাসী সঞ্জীব জানা জানালেন ডিএমকেও জানিয়ে কোন সুহারা মিলছে না। ডিএম এর নির্দেশকে অগ্রাহ্য করছে ইঞ্জিনিয়ার এমনই অভিমত তার। দীর্ঘ আট মাস ধরে এই অচল অবস্থা হয়ে আছে। রাস্তাটি দ্রুত মেরামত না করলে পথ অবরোধ উঠবে না এমনই জানালেন এলাকাবাসী। সঞ্জীব জানা সংবাদ মাধ্যমকে জানালেন তিনি ডিএমকে জানিয়েছেন ডিএম এর নির্দেশকে অগ্রাহ্য করছে ইঞ্জিনিয়ার । এমতাবস্থায় তিনি বললেন যতক্ষণ না রাস্তার সারাই এর কাজে হাত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। তিনি আরো জানান নতুন সরকারকে বদনাম করার জন্য এই রাস্তা মেরামতের কাজটা ইঞ্জিনিয়ার ফেলে রেখেছে। এখন দেখার এই দীর্ঘ অচল অবস্থা রাস্তা কত দ্রুত সরকারি প্রচেষ্টায় মেরামত হয় সেই দিকে তাকিয়ে এলাকার গ্রামবাসীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *