চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় সিআইডির হেফাজতে সুজয় হাজরা, মেদিনীপুরের বাড়িতে নিয়ে এসে তল্লাশি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলায় ইতিমধ্যেই সিআইডির হেফাজতে রয়েছেন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। রবিবার দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ তাঁকে নিয়ে আসা হয় মেদিনীপুরের বাড়িতে।
বিশাল পুলিশ বাহিনীর নিরাপত্তায় সিআইডির আধিকারিকরা সুজয় হাজরাকে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সূত্রের খবর, শনিবার সিআইডির আধিকারিকরা সুজয় হাজরা ও সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তদন্তের স্বার্থে রবিবার তাঁকে মেদিনীপুরের বাড়িতে নিয়ে আসা হয়।
তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *