
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- পাথফাইন্ডার ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন (PNTSE)-কে ঘিরে পশ্চিমবঙ্গজুড়ে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেল। প্রায় ৩৫ বছরের পুরনো এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে শুরু হয়েছে প্রতিভা অন্বেষণের পরীক্ষা।
শ্রীযুক্ত দেবদত্ত শ্রীমানীর মস্তিষ্কপ্রসূত পাথফাইন্ডারের এই ঐতিহ্যবাহী উদ্যোগ বর্তমানে সারা পশ্চিমবঙ্গজুড়ে বিস্তৃত। এদিন রাজ্যের প্রায় ৩৫টি কেন্দ্রে PNTSE পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় প্রায় ১,৫০০টি স্কুলের ১২ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে বলে জানানো হয়েছে।
পড়ুয়াদের মেধা ও প্রতিভাকে চিহ্নিত করার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগানোই এই পরীক্ষার অন্যতম উদ্দেশ্য। পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের জন্য পাথফাইন্ডারের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার ও স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।
এদিন দমদমের কুমার আশুতোষ ইনস্টিটিউশনে PNTSE পরীক্ষার একটি কেন্দ্র পরিদর্শন করা হয়। সেখানে পরীক্ষার্থী পড়ুয়া, অভিভাবক এবং সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দীর্ঘ ৩৫ বছরের ঐতিহ্যকে সামনে রেখে পাথফাইন্ডারের এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে পড়ুয়াদের কাছে পৌঁছবে বলে উদ্যোক্তাদের আশা।












Leave a Reply