
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার মানিকচকের, ভূতনিতে এবারের বন্যায় তৃতীয় বলি পাঁচ বছরের এক শিশু। বাড়ির মধ্যেই খেলতে গিয়ে বাড়ির মধ্যে জমে থাকা জলে পড়ে মৃত্যু হয় ছোট্ট সামিউর রহমানের (৫)। শনিবার বিকেলে ভুতনি উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের সামিরুদ্দিনটোলার দুর্ঘটনাটি ঘটে। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বাড়ির ছাদে খেলছিল ছোট্ট পাঁচ বছরের সামিউর। হঠাৎই সবারই অগোচরে একেবারে বাড়ির ছাদ থেকে নেমে বাড়ির সামনে জলে পড়ে যায় সামিউর। এক প্রতিবেশী দূর থেকে দেখতে পেয়ে ছুটে এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে সবশেষ। তড়িঘড়ি ছোট্ট সামিউরকে সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সামিউরকে মৃত বলে ঘোষণা করে। ছোট্ট সামিউরেরর মৃত্যুতে শোকের ছায়া গ্রাম জুড়ে।












Leave a Reply