ভূতনীর বানভাসিদের পাশে মালদার ব্যবসায়ী মহল, জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হল ত্রাণসামগ্রী।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ভূতনির বানভাসি মানুষের পাশে মালদার ব্যবসায়ী মহল, জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী।

বন্যায় বিপর্যস্ত মালদার ভূতনি। তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ এখনও জলবন্দি। একাধিক এলাকা জলমগ্ন থাকায় সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। দুর্গত মানুষের কাছে যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা। এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দিতে জেলা প্রশাসনের আবেদনে সাড়া দিল মালদার শিল্প ও ব্যবসায়ী মহল।

রবিবার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বঙ্কিমচন্দ্র ব্যবসায়ী সমিতি-সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ত্রাণসামগ্রী জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। দুপুর ১২টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে একাধিক গাড়িতে করে সেই সামগ্রী ভূতনির উদ্দেশে রওনা দেয়।

উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, বিধানসভার মুখ্য সচেতক তথা ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি, ব্যবসায়ী উজ্জ্বল সাহা, উত্তম বসাক-সহ অন্যান্যরা। চাল, ডাল, ৫০ কেজি আলু, বেবি ফুড, মশারি-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *