গয়েশপুর বহুরূপী মহিলা পরিচালিত দ্বিতীয় বর্ষ গনেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে মহাসমারোহে।

নদীয়া-গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা:-পুজো উদ্যোক্তাদের নাম শুনলে হয়তো একটু অবাক হওয়ার মতো। এরকম হয় নাকি, কিন্তু এটাই বাস্তব, জানা যায় পাঁচজন মহিলা একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন, সিনেমার নাম ছিল বহুরুপী। তার পর তাদের মধ্যে গনেশ পুজো করার ভাবনা আসে । পাঁচ জন মহিলা বহুরুপী পুজো কমিটি প্রথম বছর গনেশ পুজো করে সাফল্য ও আনন্দ পায় এবং এলাকার অনান্য মহিলারা এগিয়ে আসেন তাদের পাশে এবছর সেই বহুরুপী মহিলা কমিটি দ্বিতীয় বর্ষ গনেশ পুজো অনুষ্ঠিত করছে।
গয়েশপুর যোগাযোগ সংঘের সহোযোগিতায় এবং বহুরুপী মহিলা কমিটির উদ্যোগে এবছর দ্বিতীয় বর্ষ গনেশ পুজো ঘিরে জমজমাট,পুজো কে কেন্দ্র করে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও অন্যান্য অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছে পুজো উদ্যোক্তারা।
সবমিলিয়ে এবছর বহুরুপী মহিলা পরিচালিত গনেশ পুজো ঘিরে জমজমাট গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *