কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ১৩ সেপ্টেম্বর, রবিবার লেকটাউনের একটি ক্লাবে আয়োজিত গণেশ পুজোর উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য। পুজোর উদ্বোধনকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও স্থানীয় বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেকটাউন থানার আইসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং নেতৃত্ববৃন্দ। পুজোর উদ্বোধনের পর আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিজেপির রাজ্য সভাপতি।
এদিনের অনুষ্ঠানে গণেশ পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুজো উপলক্ষে ক্লাব চত্বরে বিশেষ আয়োজনও করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসবের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখাই তাঁদের মূল লক্ষ্য।













Leave a Reply