ডেঙ্গু প্রতিরোধে তৎপর দক্ষিণ দমদম, ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জলা জায়গায় ছাড়া হল গাপ্পি মাছ।

দক্ষিণ দমদম, নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গু প্রতিরোধে তৎপর দক্ষিণ দমদম পৌরসভা। লেকটাউন থানার অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু মোকাবিলায় জোর দেওয়া হয়েছে মশার লার্ভা নিয়ন্ত্রণে।

সেই উদ্দেশ্যে এলাকার বিভিন্ন জলা ও জলজমা জায়গায় গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে ফেলায় জলাশয়ে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

ডেঙ্গু প্রতিরোধে জল জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার লার্ভা নিয়ন্ত্রণের পাশাপাশি এই ধরনের উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ রুখতে পুরসভার এই তৎপরতায় স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *