পলসন্ডা মোড়ে বাড়িতে চুরি, ৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার সোনার-রূপোর গয়না।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: বাড়িতে তালা খুলে ঢুকে সোনার ও রূপোর অলংকার চুরির অভিযোগ। ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে দুইজন CCL-কে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর প্রায় ২টা নাগাদ পলসন্ডা মোড় এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, বাড়ির তালা খুলে দুইজন কিশোর ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর শোকেস থেকে বেশ কিছু সোনার ও রূপোর অলংকার নিয়ে তারা পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত তদন্তে নামে নবগ্রাম থানার পুলিশ। পুলিশের তৎপরতা ও দ্রুত তদন্তের ফলে মাত্র ৮ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়। ঘটনায় জড়িত অভিযোগে দুইজন CCL-কে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, আটক CCL-দের কাছ থেকে উদ্ধার হয়েছে এক জোড়া সোনার বালা, এক জোড়া সোনার কানের দুল, একটি সোনার কানের দুল, এক জোড়া রূপোর বালা, এক জোড়া রূপোর হাতের বিট এবং একটি রূপোর আংটি।

উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি পরবর্তী আইনানুগ প্রক্রিয়াও চলছে।

নবগ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর এবং সজাগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *