আগামী কাল বিশ্বকর্মা পুজো ,তাই চরম প্রস্তুতি বিভিন্ন জায়গায় প্রতিমাশিল্পীদের।

পশ্চিম মেদিনীপুর – দাসপুর, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন জায়গায় দোকান থেকে কলকারখানা সহ বাড়িতে বিশ্বকর্মা পূজা। আমাদের গ্রাম গঞ্জ শুধু নয় রাজ্যের বাহিরেও স্বর্ণ শিল্পীরাও মেতে উঠে পূজোতে। দাসপুরের এক প্রতিমা শিল্পী উত্তম মহান্তি জানান -অন্য বছরের থেকে এই বছর প্রতিমা বিক্রি কম , গত বছরের তুলনায় মানুষ অর্ডার দিতেন , কিন্তু সেই তুলনায় এ বছর চাহিদা নেই ,আগের বছর ৭০ টি প্রতিমা বিক্রি করেছি। এ বছর চল্লিশটি ,কারণ দ্রব্যমূল্য অত্যাধিক দাম ও কাজের বাজারও খারাপ।তাই ঠাকুরের অর্ডার কম। কাল পূজো , আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুর বেরিয়ে যাবে প্রতিমা শিল্পীদের কাছ থেকে। তাই চরম ব্যস্ততার মধ্য দিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *