চন্দ্রকোনারোডে ৩৯তম বর্ষে বিশ্বকর্মা পুজো, সঙ্গে জমজমাট মেলা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে ধুমধাম করে পালিত হলো বিশ্বকর্মা পুজো। চন্দ্রকোনারোড ট্যাক্সি, মিনি ট্রাক চালক ও মালিক সংঘের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শিল্পদেবতা বিশ্বকর্মার আরাধনার আয়োজন করা হয়। এবছর এই পুজো পা দিল ৩৯তম বর্ষে। পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। শুধু পুজো নয়, এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য পুজো কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে মেলারও। সকাল থেকেই পুজোকে ঘিরে উৎসাহ দেখা যায় চালক, মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *