
মালদা, নিজস্ব সংবাদদাতা :- পঞ্চায়েত দখলের পর কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ল মালদহের চাঁচল ১ ব্লকের খরবা অঞ্চলে। শুক্রবার সন্ধ্যায় আশাপুরে যোগদান কর্মসূচিতে তিন শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন বলে নেতৃত্বের দাবি।
দক্ষিণ মালদহের সাংসদ তথা মালদহ জেলা কংগ্রেস কমিটির সভাপতি ঈশা খান চৌধুরীর হাত ধরে যোগদান করেন কর্মিরা।
সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচলের প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব, মালতীপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক আলবেরুনী জুলকারনাইন, বর্ষিয়ান নেতা স্বপন রায় চৌধুরী, হিরন্ময় পান্ডে সহ অন্যান্যরা। সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, জেলার প্রতিটি ব্লকে যোগদান কর্মসূচির আয়োজন করা হচ্ছে। প্রতিদিন দলে অনেকে যুক্ত হচ্ছেন। তাদের বেশিরভাগই তৃণমূলের নেতা কর্মিরা। মালদহ কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, ফের শক্তি বাড়ছে। আগামীতেই আমরাই পশ্চিমবঙ্গে শাসকদল হব।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের হাত থেকে খরবা পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। প্রধান হয়েছেন পারভিনা খাতুন ও উপপ্রধান হোসনেআরা খাতুন। পঞ্চায়েত কংগ্রেসের হওয়ায় খরবা অঞ্চলে কংগ্রেসের ভীত রীতিমতো মজবুত হচ্ছে বলে দাবি চাঁচলের প্রাক্তন কংগ্রেসের বিধায়ক আসিফ মেহবুবের।












Leave a Reply