হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু! জঙ্গলে ছাতু কুড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ঘটনায় চাঞ্চল্য আড়াবাড়ির চুয়াশোলে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জঙ্গলে ছাতু কুড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি রেঞ্জের চুয়াশোল এলাকায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম গঙ্গাধর দোলই, বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বেণাগেড়িয়ার জঙ্গলে ছাতু কুড়াতে গিয়েছিলেন গঙ্গাধর দোলই। সেই সময় আচমকাই একটি হাতির সামনে পড়ে যান তিনি। এরপর হাতির হানায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তর ও পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ। ফের হাতির হানায় মৃত্যুর ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *