চেয়ারম্যান নির্বাচনের আগেই ইংরেজবাজার পুরসভায় বড় পালাবদল, তৃণমূল ছেড়ে নির্দল হলেন ১১ কাউন্সিলর।

মালদা, নিজস্ব সংবাদদাতা : আজ, ইংরেজ বাজার পৌরসভায়, নির্বাচিত হবেন নতুন চেয়ারম্যান। তার আগেই মহকুমা শাসকের কাছে ইংরেজবাজারের ভাইস চেয়ারম্যান সুমলা আগারওয়ালা সহ ১১ জন তৃণমূল কাউন্সিলর লিখিতভাবে জানিয়ে দিলেন তারা কোন দলে নেই তারা নির্দল কাউন্সিলার।
কিছুক্ষণের মধ্যেই হবে নতুন চেয়ারম্যান নির্বাচন।
সম্প্রতি কয়েকদিন আগে ই নিজের পদ ছাড়েন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। আজ রয়েছে নতুন চেয়ারম্যান নির্বাচন।
২৯ আসন বিশিষ্ট ইংরেজ বাজার পুরসভায় তিনজন রয়েছেন বিজেপি কাউন্সিলর একজন নির্দল ২৫ জন তৃণমূল কাউন্সিল।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ঠিক আগেই ১১ জন কাউন্সিলরের দল ত্যাগ।
ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর, শুভময় বসু বলেন তলের সিম্বল ফ্রিজ হয়ে গিয়েছে। এখন আর দল বলে কিছু নেই। আজ থেকে আমরা নির্দল হলাম মহকুমা শাসক কে লিখিতভাবে ১১ জন জানিয়ে দিয়েছি।
চেয়ারম্যান পদে বিজেপি প্রার্থী দেয়, তাকে সমর্থন করতে আমাদের কোন আপত্তি নেই জানিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *