পুলিশের বুলেরো গাড়ির সাথে টোটোর সংঘর্ষে মৃত্যুর এক আহত একাধিক টোটো যাত্রীসহ পুলিশ কর্মীরা ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গাজোলের করলা ভিটা সংলগ্ন এলাকায় রেলস্টেশন ঢোকার মুখে ৫১২ নং জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে বৃহস্পতিবার সাড়ে নটা নাগাদ গজোল থানা থেকে বেরিয়ে একটি পুলিশের ডিউটিরত গাড়ি দেওতলার দিকে যাচ্ছি তখনই বালুঘাটের দিক থেকে একটি যাত্রী বোঝায় টোটো হঠাৎ করে স্টেশনের গেটের দিকে ঢুকতে গেলে পুলিশের গাড়ির সাথে টোটোর সংঘর্ষ হয়। ঘটনাস্থলে টোটো তে থাকা যাত্রী ও পুলিশের বুলেরো গাড়িতে থাকা কর্মরত পুলিশ আধিকারিক সিভিক গাড়িচালক দূরতারা আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে টোটোর যাত্রীদের মধ্যে একজনের চিকিৎসা চলাফলের মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত হয় একাধিক। ঘটনা কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এক ব্যক্তি মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *