ওড়িশার দুর্গামন্দিরের আদলে সেজে উঠবে কল্যাণীর জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, খুঁটিপুজোয় উৎসবের আমেজ।

কল্যাণী, নিজস্ব সংবাদদাতা: জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে কল্যাণীতে শুরু হয়ে গেল আগাম প্রস্তুতি। বুধবার কল্যাণীর বেলা মিত্র নগর বটতলা নবীন সংঘের ১৬তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো সম্পন্ন হল। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও বৈদিক রীতিনীতি মেনে খুঁটিপুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর সূচনা করা হয়।

এবারের পুজোয় দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, ওড়িশার দুর্গামন্দিরের আদলে তৈরি করা হবে পুজোর মণ্ডপ। খুঁটিপুজো সম্পন্ন হওয়ার পর থেকেই মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয়েছে জোরকদমে।

খুঁটিপুজোকে কেন্দ্র করে গোটা এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পুজোর মণ্ডপের বিশেষ ভাবনা ঘিরে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *