ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের বেলতলায় ভয়াবহ পথ দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ প্রাইভেট কারের, উল্টে গেল চালবোঝাই গাড়ি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- ঘাটাল -পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার অন্তর্গত বেলতলা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। একটি প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের জেরে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট কারটি। পাশাপাশি উল্টে যায় চালবোঝাই পিকআপ ভ্যান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইককে বাঁচাতে গিয়ে প্রাইভেট কারটি হঠাৎ দাঁড়িয়ে পড়ে। সেই সময় পিছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ সামলাতে না পেরে প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে প্রাইভেট কারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্রাইড রাইস তৈরির চালবোঝাই পিকআপ ভ্যানটি রাস্তার উপর উল্টে যায়।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *