
কালনা, নিজস্ব সংবাদদাতা: কালীপুজোর সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক টোটোচালক। কানলা-কাটোয়া এসটিকে রোডের নসরতপুর পথের সাথীর সামনে আলুবোঝাই টোটোর সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন টোটোচালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর আহত চালককে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাদনঘাট থানার পুলিশ। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ও যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করে।
সংঘর্ষের ফলে রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে আলুর বস্তা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ।












Leave a Reply